• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
Headline
সোনারগাঁয়ে দুর্গাপুজায় সপরিবারে ভারতীয় উপ হাইকমিশনার ধর্মমন্ত্রী কায়কোবাদের আশু আরোগ্য কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল কক্সবাজারের নীল জলে দেড় শতাধিক প্রশিক্ষণার্থীর পাঠ: লেইস প্রকল্পের আনন্দমুখর শিক্ষা সফর সম্পন্ন মুরাদনগরে বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের সদস্য বিল্লাল গ্রেপ্তার মুরাদনগরে প্রস্তুত ১৫৯ পূজামণ্ডপ, উৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময় সভা মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ মুরাদনগরে দুর্গাপূজার নিরাপত্তা জোরদার: জরুরি কল পেলেই ১০ মিনিটে ঘটনাস্থলে পুলিশ মুরাদনগরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ: পাহাড়পুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাঙ্গরায় মাদক ব্যবসায়ী ও আলোচিত এরশাদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সোনারগাঁয়ে দুর্গাপুজায় সপরিবারে ভারতীয় উপ হাইকমিশনার

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

সজীব হোসেন,নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে।

১৭(অক্টোবর)শনিবার দুপুরে সপ্তমী পুজা অনুষ্ঠান উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট পোদ্দারবাড়ি দুর্গাপূজা মণ্ডপে পৌঁছান।

পরিদর্শনের সময় ভারতীয় উপ-হাইকমিশনার মণ্ডপের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং উপস্থিত ভক্তদের সঙ্গে পূজার আনন্দ ভাগাভাগি করেন এবং আয়োজনের প্রসংশা করেন।

এ সময় পূজা মণ্ডপের আয়োজক অমল পোদ্দার (সিআইপি), মন্ডবের সভাপতি প্রদীপ পোদ্দার, সাধারণ সম্পাদক বাদল পোদ্দার, পানাম গ্রুপের সিনিয়র জিএম (অ্যাডমিন ও এইচআর),প্রীতি পোদ্দার চেয়ারম্যান
পানাম গ্রুপ, অনিক পোদ্দার ডিরেক্টর
পানাম গ্রুপ অন্তর পোদ্দার অমল পোদ্দারের সহোদর ভাই প্রদীপ পোদ্দার, বাদল পোদ্দার, বিমল পোদ্দার ওপানাম গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূজামণ্ডপের সভাপতি প্রদীপ পোদ্দার জানান, উপ-হাইকমিশনারের আগমন উপলক্ষে মণ্ডপ প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।
উপ-হাইকমিশনারের আগমনকে কেন্দ্র করে এলাকায় কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক জানান, শ্রী পবন কুমার বাধে আসার পূর্বেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য পুজামণ্ডপ ও তার আশপাশের এলাকায় অবস্থান নেন। তাঁর এবং তাঁর পরিবারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন বাবু অমল পোদ্দার সিআইপির ভাতিজা বাপ্পি পোদ্দার।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, ভারতীয় উপ-হাইকমিশনারের এই সফরটি কোনো সরকারি আনুষ্ঠানিক কর্মসূচির অংশ ছিল না বরং তিনি পরিবারকে সঙ্গে নিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে পূজামণ্ডপ পরিদর্শনে এসেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category