• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
Headline
সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সৈয়দ মোস্তাক আহমেদ সোনারগাঁয়ে দুর্গাপুজায় সপরিবারে ভারতীয় উপ হাইকমিশনার ধর্মমন্ত্রী কায়কোবাদের আশু আরোগ্য কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল কক্সবাজারের নীল জলে দেড় শতাধিক প্রশিক্ষণার্থীর পাঠ: লেইস প্রকল্পের আনন্দমুখর শিক্ষা সফর সম্পন্ন মুরাদনগরে বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের সদস্য বিল্লাল গ্রেপ্তার মুরাদনগরে প্রস্তুত ১৫৯ পূজামণ্ডপ, উৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময় সভা মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ মুরাদনগরে দুর্গাপূজার নিরাপত্তা জোরদার: জরুরি কল পেলেই ১০ মিনিটে ঘটনাস্থলে পুলিশ

সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

সজীব হোসেন,নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আশরাফুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) দুপুর ৩:৫০মিনিটের দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দি বাজারে আক্তার মিয়ার বিকাশের দোকানের সামনে পাকা সড়কের ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তার আশরাফুল ইসলাম সোনারগাঁ উপজেলার খংসারদী গ্রামের মৃত ওসমান গনির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category