• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দুই যুবদল নেতাকে শোকজ সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সৈয়দ মোস্তাক আহমেদ সোনারগাঁয়ে দুর্গাপুজায় সপরিবারে ভারতীয় উপ হাইকমিশনার ধর্মমন্ত্রী কায়কোবাদের আশু আরোগ্য কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল কক্সবাজারের নীল জলে দেড় শতাধিক প্রশিক্ষণার্থীর পাঠ: লেইস প্রকল্পের আনন্দমুখর শিক্ষা সফর সম্পন্ন মুরাদনগরে বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের সদস্য বিল্লাল গ্রেপ্তার মুরাদনগরে প্রস্তুত ১৫৯ পূজামণ্ডপ, উৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস

মুরাদনগরে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দুই যুবদল নেতাকে শোকজ

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি।।

দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ও যাত্রাপুর ইউনিয়ন যুবদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা যুবদল।

সোমবার (১৯ই অক্টোবর) মুরাদনগর উপজেলার যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ ও সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদের স্বাক্ষরিত একটি নোটিশ এ তথ্য জানানো হয়।

শোকজ পাওয়া ২যুবদল নেতা হলেন নবীপুর পূর্ব ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মিয়া ও যাত্রাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাদিম হায়দার।

উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওয়াসিম মিয়া ও নাদিম হায়দার সংগঠনের নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকায় যুবদলের ভাবমূর্তি নষ্ট হওয়ায় এ নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে ওই নেতাকে আগামী ০৭ দিনের মধ্যে সশরীরে উপজেলা যুবদলের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক,ও সদস্য সচিবের সম্মুক্ষে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানো নোটিশ দেওয়া হল।

নোটিশে উল্লেখ করা হয়েছে, মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ও যাত্রাপুর ইউনিয়ন যুবদলের গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে আপনারা যুবদলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকাণ্ডে জড়িত রয়েছেন মর্মে উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির নিকট অভিযোগ উত্থাপিত হয়েছে। এমতাবস্থায় সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ০৭ দিনের মধ্যে উপজেলা যুবদলের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের সম্মুক্ষে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ নির্দেশ দেওয়া হল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category