• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে লাকসামে র‌্যালি ও আলোচনা সভা

Reporter Name / ১২৫ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

আবদুল জলিল লাকসাম কুমিল্লা প্রতিনিধি।।

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লাকসাম উপজেলা র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি কুমিল্লা-৯ (লাকসাম মনোহরগঞ্জ)আসেনর বিএনপি মনোনীত প্রার্থী
আবুল কালাম, উপজেলা বিএনপির সহ সভাপতি ডা.নুরু উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু,
পৌর বিএনপি’র সভাপতি মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, যুগ্ম সম্পাদক রাফছানুল ইসলাম, সুভাষ ভৌমিক, যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ফারুক, সদস্য সচিব আনিছুর রহমান দুলাল, পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর হক মনু, সদস্য সচিব আফজাল হোসেন, ছাত্র দলের সভাপতি জহির উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক নুরুন নবী মহসিনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ৭ নভেম্বরের চেতনা সমুন্নত রেখে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category