• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Headline
How to Form the Most of Your web based playing Canada 2026 Journey মুরাদনগর ইউএনওকে মাধ্যমিক শিক্ষা পরিবারের বিদায় সংবর্ধনা মুরাদনগরের মুগসাইর গ্রামের উন্নয়ন ও মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক মুরাদনগরের খুরুইল গ্রামে বায়তুল ফালাহ্ জামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান মুরাদনগরে ঝড়ে নিহত পরিবারকে অনুদান দিলেন ইউএনও মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত করেছে  প্রশাসন মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’

কুমিল্লা-৩ মুরাদনগরে মা-বাবার কবর জিয়ারত শেষে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ

Reporter Name / ৮৯ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

মা-বাবার কবর জিয়ারত শেষে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেদারুল ইসলাম।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই কাজী জুন্নুন বসরী ও কাজী শাহ আরেফীন। উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক।

মনোনয়ন ফরম জমা শেষে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাংবাদিকদের বলেন- সকল কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ যেহেতু জালিম হাসিনাকে বিদায় করছে আমাদেরকেও বিজয় দান করবে ইনশাআল্লাহ।

এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ ঠিক আছে। নির্বাচন কমিশন তাদের প্রতিশ্রুতি রেখেছে আশাকরি এভাবেই তারা জাতিকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। তবে একটি ইসলামি দলের লোকেরা ফেইক আইডি, পেজ খুলে অপপ্রচার ও কুৎসা রটাচ্ছে এটি দুঃখজনক। ইসলামী দলগুলো থেকে এমন কর্মকাণ্ড আমরা আশাকরি না। সাংবাদিকরা জাতির বিবেক। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি সহায়ক।

সাবেক ৫ বারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে দেখে উপজেলা পরিষদের সামনে জনতার ঢল নামলে নেতাকর্মী ও জনতাকে সরিয়ে দেন কায়কোবাদ। তিনি সকলকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category