• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

খালেদা জিয়া ও কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Reporter Name / ৭১ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপি।

রবিবার বিকেলে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামবাসী ও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নবীপুর স্টেশন এলাকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সোহেল আহমেদ বাবু।

উপজেলা বিএনপি নেতা বদিউল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য মজিবুর রহমান, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নায়েব আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ওমর ফারুক সোহাগ।
নবীপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সবুর খানের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, সুমন মিয়া, জালাল হোসেন, কুদ্দুস মিয়া, সিরাজুল ইসলাম, আফতাব হোসেন, ইউনুস মিয়া, মোস্তফা মেম্বার, সোহাগ মিয়া, শাহজাহান, গোলাম মোস্তফা, শিমুল, রমজান, জীবন মেম্বার, মামুন মিয়াও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী সহ নবীপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপোষহীন নেত্রী খালেদা জিয়া ও কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করেন নবীপুর স্টেশন জামে মসজিদের ইমাম মুফতি বেলায়েতুল্লাহ হামিদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category