• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কুড়িগ্রামের রাজারহাটে বিএনপির লিফলেট বিতরণ

Reporter Name / ৮০ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে বিএনপির লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার ২৮ অক্টোবর  বিকেলে কেন্দ্রীয় বিএনপির অংশ হিসাবে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব  আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবাদের নেতৃত্বে বিদ্যানন্দ ইউনিয়নের পশ্চিম চর বিদ্যানন্দ (৯ নং ওয়ার্ড)-ও বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়েছে।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট  উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন মোঃ নজরুর ইসলাম ইউনিয়ন বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম খোকন, সদস্য সচিব নজরুল ইসলাম, কুড়িগ্রাম জেলা তাঁতী দলের আহবায়ক মোঃ আনিচুর রহমান-সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বক্তারা জানান,   বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ একটি সুখি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে।৷ তাই এই ৩১ দফা দাবি জনগনের  দোয়ারে দোয়ারে পৌঁছিয়ে দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category