• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Headline
বন্দরে প্রবাসীর স্ত্রী স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা মুরাদনগরে আল্লামা শাহ সুফি আব্দুল জলিল শাহ্ (রহঃ) এর ৬ষ্ঠ বার্ষিক ওফাত শরিফ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন কায়েস আহমেদ মীর তৃতীয়বার নেত্রকোনার শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ অফিসার আসাদুজ্জামান মুরাদনগরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির প্রস্তুতিমূলক মতবিনিময় সভা দুই ডাকাতি মামলায় সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও শটগান মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার যাত্রাবাড়ীতে ‘স্বপ্নচূড়া ব্লাডলিংক’-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও খাবার বিতরণ

তৃতীয়বার নেত্রকোনার শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ অফিসার আসাদুজ্জামান

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

 

নেত্রকোনা প্রতিনিধি।।

​তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ অফিসার (টিএসআই) নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আসাদুজ্জামান (সুমন)। কর্মদক্ষতা ও দায়িত্বনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ সদ্য সমাপ্ত জুন-২০২৬ মাসের মূল্যায়নে তিনি এই গৌরব অর্জন করেন।
​আজ ১৪ জুলাই (মঙ্গলবার) সকাল ১০টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
​নেত্রকোনার পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম।

​নেত্রকোনা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম তাঁর সার্টিফিকেটে স্বাক্ষর করে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, আসাদুজ্জামানের এই কর্মদক্ষতা ও সততা জেলার ট্রাফিক পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
​সম্মাননা পেয়ে টিএসআই মুহাম্মদ আসাদুজ্জামান (সুমন) তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন।
​”জনগণের সেবা করাই ট্রাফিক পুলিশের মূল দায়িত্ব। এই স্বীকৃতি আমার কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমি যেন এভাবেই সততার সাথে আজীবন দেশ ও মানুষের সেবা করে যেতে পারি, সেজন্য সকলের কাছে দোয়া চাই।”
​উল্লেখ্য, নেত্রকোনার ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর বিশেষ ভূমিকা জেলাজুড়ে প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category