• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Headline
নেয়ামতকান্দিতে মরহুম আব্দুল মজিদ মেম্বার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন মুরাদনগরে কবিতা-গানে মুখর পঞ্চম হেমন্ত উৎসব ‘কার্তিকের নীল কুয়াশা’ মুরাদনগরে সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মুরাদনগরে পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ সোনারগাঁয়ে মোবাইল চুরির অপবাদে গরম পানিতে ঝলসে দেওয়া সেই কিশোরী আফরিনের মৃত্যু যানজট নিরসনে মুরাদনগর ছালিয়াকান্দি বাজারে উপজেলা প্রশাসনের সতর্কবার্তা মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুরাদনগরে আল্লামা শাহ সুফি আব্দুল জলিল শাহ্ (রহঃ) এর ৬ষ্ঠ বার্ষিক ওফাত শরিফ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২২৮ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

 

​নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরের রায়তলা (হুজুর বাড়ি) দরবারে জালিলিয়া শরিফের আ’লা হযরত, প্রবীণ আলেমেদ্বীন আল্লামা শাহ সুফি আব্দুল জলিল শাহ্ (রহঃ) এর ৬ষ্ঠ বার্ষিক ওফাত শরিফ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন মরহুম হুজুরের চতুর্থ শাহজাদা ও ঢাকা সায়দাবাদ দরবার শরিফের খতিব আল্লামা শায়খ ফখরুল ইসলাম চিশতী।
​মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াকান্দি আলামিন বারিয়া দরবার শরিফের পীর অলিউল্লাহ সুলতানি সাহেব, চান্দিনা টাটাড়া দরবার শরিফের পীর মুফতি ইয়াসিন আহমেদ সুন্নি আল কাদেরী, ঢাকা কুরআন শিক্ষা বোর্ডের মাওলানা জয়নাল আবেদিন সিরাজি এবং মির্জানগর সুন্নিয়া মাদ্রাসার মুফতি আবু কাউসার হোসাইনী আল কাদেরী।
​এছাড়াও হুজুরের সকল আওলাদগণ এবং দেশের ৪০টি দরবার শরিফের পীর-মাশায়েখ ও ওলামাগণ মাহফিলে অংশ নেন। আধ্যাত্মিক ভাবগাম্ভীর্যে পূর্ণ এই মাহফিলটির সফল আয়োজন করেন মরহুম হুজুরের পঞ্চম শাহজাদা ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী খাইরুদ্দিন আহমেদ (খায়ের)। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category