• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Headline
বন্দরে প্রবাসীর স্ত্রী স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা মুরাদনগরে আল্লামা শাহ সুফি আব্দুল জলিল শাহ্ (রহঃ) এর ৬ষ্ঠ বার্ষিক ওফাত শরিফ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন কায়েস আহমেদ মীর তৃতীয়বার নেত্রকোনার শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ অফিসার আসাদুজ্জামান মুরাদনগরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির প্রস্তুতিমূলক মতবিনিময় সভা দুই ডাকাতি মামলায় সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও শটগান মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার যাত্রাবাড়ীতে ‘স্বপ্নচূড়া ব্লাডলিংক’-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও খাবার বিতরণ

দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন কায়েস আহমেদ মীর

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

 

মো. রাসেল মিয়া, ​মুরাদনগর।। 

কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী সৈয়দ একেএম কায়েস আহমেদ মীর। এ উপলক্ষে সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
​বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াহিদের সভাপতিত্বে এবং ফারুক মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহমেদ মীর।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্য বাবু সভজিৎ দাসগুপ্ত, বিশিষ্ট ব্যবসায়ী মো. নজরুল ইসলাম এবং সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার।
​সভায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন দারোরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান, ছানু মিয়া মেম্বার, মোতাহের হোসেন, আবুল কাশেম, আব্দুল করিম ও খোরশেদ আলম।
​বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে আয়োজিত এই সভায় নবনির্বাচিত সভাপতি সৈয়দ একেএম কায়েস আহমেদ মীর বিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক শৃংখলা বজায় রাখতে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category