• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Headline
শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ

দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার

Reporter Name / ১৬ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

এবারের নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনকে পুঁজি করে যেন আমাদের দেশটাকে শেষ না করতে পারে। দেশের অস্তিত্ব, মুসলমানদের অস্তিত্ব, কওমি মাদ্রাসার অস্তিত্ব, তাবলীগের অস্তিত্ব যেন শেষ করে দিতে না পারে। এই নির্বাচনটা জাতির জন্য, দেশ টিকার জন্য, এখানে একটি নিরাপদ রাষ্ট্র থাকার জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে যদি আমারা ভুল করি, আমরা যদি প্রতারিত হই, তাহলে আমরা অনেক বড় ধরনের ভুল করে ফেলব। তাই এব্যাপারে সবাইকে সজাগ থাকার জন্য আমি অনুরোধ করতেছি। আপনারা তাদের প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রতারিত হবেন না। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে কায়কোবাদ দাদাকে নির্বাচিত করুন এবং দেশের অস্তিত্ব, মুসলমানদের অস্তিত্ব, কওমি মাদ্রাসার অস্তিত্ব, তাবলীগের অস্তিত্ব রক্ষায় বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করুন।
বৃহস্পতিবার বিকালে উপজেলা সদর ইউনিয়নের হীরারকান্দা মধ্যপাড়ায় আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৩ মুরাদনগর আসনের ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ্ আবু কাউছার আহমেদ এ কথা বলেন।
তিনি আরো বলেন, কোরআন, হাদিস, আল্লাহর রাসূলদের জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে দিতে পারি। কিন্তু এগুলোকে পুজি করে জান্নাতের টিকিট বিক্রি করে কারো ক্ষমতার মসনদের সিড়ি হতে আমরা রাজি না। একটা দল বলে একটা ভোট দিলে ১৮ কোটি মানুষের সওয়াব পাবেন, কবরের সওয়াব জবাব সহজ হয়ে যাবে, তারা ইসলামকে বিকৃত করছে। আপনারা তাদের এ ধরনের কথায় বিভ্রান্ত হবেন না। সবকিছুর মালিক হলেন আল্লাহ।
তিনি আরো বলেন, তারা ক্ষমতার জন্য তাদের লোগো থেকে আল্লার নামটাই বাদ দিয়ে দিতেছে। এখন বুঝেন তারা ইসলামকে কতটুকু ধারণ করে।
তিনি উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বলেন, তারা জানেন আমাদের মা-বোনেরা অনেক নরম মনের মানুষ। ধর্মকে পুঁজি করে আমাদের মা-বোনদেরকে বিভ্রান্ত করতে তারা কঠিন মিশনে নেমেছেন। আপনারা তাদের এই বিভ্রান্তিকর ফাঁদে পা দিবেন না।
মাওলানা অহিদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয়ের অবঃ প্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল্লাহ হক, মাওলানা আশরাফ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, বিএনপি নেতা খলিলুর রহমান, সাবেক মেম্বার ফিরুজ মিয়া, আব্দুল বাতেন, আঃ রহমান, মোর্শেদ আলম, বিএনপি নেতা কবির হোসেন, দেলোয়ার হোসেন, ফুল মিয়া, মাহাবুব মাষ্টার প্রমূখ।
সভায় উপস্থিত সকলেই ৬ষ্ঠবারের মত কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে এমপি নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category