• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ

Reporter Name / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

 

মো.রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

নির্বাচিত হলে জনগনের পরামর্শেই মুরাদনগর পরিচালিত হবে। এখানে কোন সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের ঠাঁই হবে না। আওয়ামী লীগের পতন হয়েছে মানুষের উপর জুলুম করার কারনে আমরাও যদি একই কাজ করি তাহলে আমাদের পরিণতিও তাই হবে। সুতরাং আগে থেকেই আমাদেরকে সংশোধন হতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা (৩) মুরাদনগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে মুরাদনগরের রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন আল্লাহ আমাকে আপনাদের ভোটে ৫ বার এমপি বানাইছে মন্ত্রী বানাইছে। আওয়ামী লীগের এত এত ষড়যন্ত্রের পরেও দেশে আনছে নির্বাচন করার সুযোগ করে দিছে। আমি যদি আল্লাহর রাস্তায় নিজেকে কুরবানীও করে দেই তবুও ঋণ শোধ হবে না। আপনারা আমার জন্য দোয়া করছেন, রোজা রেখেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আশা করি আগে আপনারা যেভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এবারও অতীতের থেকে বেশি ভোট দিয়ে বিজয়ী করবেন।

ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর নির্বাচনী পথসভায় নারী পুরুষ ও তরুণদের উপস্থিতি জনসভায় রুপ নেয়। দাদাভাই দাদাভাই, ধানের শীষ স্লোগানে মুখর হয়ে উঠে গ্রামাঞ্চল।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন, যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মোল্লা, নজরুল ইসলাম, তছু মিয়া ও আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু।

এছাড়াও কামাল্লা ইউনিয়ন ও পাচকিত্তার জনসভায় জনতার স্রোত নামে। স্লোগানে মুখরিত জনতা ৬ষ্ঠবারের মত কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে এমপি নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category