• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

পাঁচবিবিতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

Reporter Name / ১০৯ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।।

“সারা দেশের ন্যয় জয়পুরহাটের পাঁচবিবিতে  জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ এর  উদ্বোধনী অনুষ্ঠান জাঁক-জমক ভাবে  অনুষ্ঠিত  হয়েছে ।
“দেশীয় জাত, আধুনিক  প্রযুক্তিঃ প্রাণিসম্পদে হবে উন্নতি  এবং  আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”  এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সপ্তাহ পালন উপলক্ষে  উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের  আয়োজন ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি)  এর সহযোগিতায়   ২৬ নভেম্বর বুধবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ  অফিস  চত্তরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী ।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ ।
ডাঃ মোঃ সেলিম জাহাঙ্গীর  সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে  বক্তব্য রাখেন , উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা  মাহমুদা খাতুন, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার পপি, থানার  অফিরার ইনচার্জ নিয়ামুল হক ও খামারী  তৌফিক হাসান বাবু।
প্রদর্শনীতে  ৩২ স্টলে  গরু, ছাগল , হাঁস-মুরগি  বিভিন্ন জাতের  পাখি , দুগ্ধ জাতীয় খাবার,   পশুর ঔষধ, পশু খাদ্য  , এবং যন্ত্রপাতি  প্রদর্শন করা হয় ।
শেষে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দরা প্রদর্শনী স্টল গুলো পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category