• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

পাঁচবিবিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত 

Reporter Name / ১০৯ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।।
বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব উজ্জল ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে  আলোচনা সভা, র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্প্রতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে একটি বর্নাঢ্য র‍্যালী পাঁচমাথা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করেন।
পরে পাঁচমাথায় এলাকায় যুবনেতা আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।
যুবনেতা নয়ন প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির  যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ,   উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আবু তাহের, বিএনপি নেতা সাইফুল ইসলাম পিন্টু, উপজেলা যুবদল নেতা মাহমুদ হোসেন মামুন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category