• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

পুলিশি তল্লাশির পর ছেড়ে দেওয়া কুরিয়ার ভ্যানে মিলল ভারতীয় পণ্য, জব্দ করল বিজিবি

Reporter Name / ৭৭ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

মোঃ আনিছুল ইসলাম রাজিব লালমনিরহাট জেলা প্রতিনিধি।। 
লালমনিরহাটে থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক দফা তল্লাশির পর ছেড়ে দেওয়া একটি কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার গভীর রাতে শহরের স্টেশন রোড এলাকায় এজেআর কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান আটক করে বিজিবি। পরে তল্লাশি চালিয়ে গাড়িটি থেকে প্রায় আড়াই টন ভারতীয় জিরা ও বিপুল সংখ্যক শাল চাদর উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম এক সংবাদ ব্রিফিংয়ে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। তিনি বলেন, ভারত থেকে অবৈধভাবে আনা এসব পণ্যের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে কুড়িগ্রাম থেকে আসা ওই কাভার্ড ভ্যানটি লালমনিরহাট সদর থানা পুলিশের হাতে আটক হয়। পরে ডিবি পুলিশও গাড়িটি তল্লাশি করে। তবে দুই দফা তল্লাশিতেই কোনো অবৈধ পণ্য না পাওয়ার কথা জানিয়ে গাড়িটি ছেড়ে দেওয়া হয়।
পরে বিজিবির তল্লাশিতে ভারতীয় জিরা ও শাল চাদর উদ্ধারের ঘটনায় পুলিশের তল্লাশি নিয়ে প্রশ্ন উঠেছে। কুড়িগ্রামের কয়েকজন ব্যবসায়ী দাবি করেছেন, গাড়িটিতে কসমেটিকস সামগ্রীও ছিল, যদিও বিজিবির জব্দ তালিকায় তা নেই।
এদিকে কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিজিবির সঙ্গে যোগাযোগ করে গাড়ি ছাড়ানোর চেষ্টা করছেন।
অন্যদিকে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং কোনো গাফিলতি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category