• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Headline
বন্দরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা “হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়”- ওসি আনোয়ার দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা আজিজ মোল্লা দীর্ঘদিনের ভাঙাচোরা সড়ক সংস্কারে এগিয়ে এলেন মেম্বার পদপ্রার্থী আল আমিন মুরাদনগরে মাদকবিরোধী সমাবেশ: মাদকের সাথে কোনো আপস নয়, জিরো টলারেন্স ঘোষণা বাঙ্গরায় পুলিশের অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার মুরাদনগরে কুখ্যাত মাদক ডিলার মাসুম ও তার স্ত্রীসহ ৩ জন গ্রেপ্তার

বন্দরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Reporter Name / ১৩ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

 

সজীব হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ অভিযান চালিয়ে নুরুজ্জামান (৫০) নামের এক মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার এজাহারভুক্ত পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটে বন্দর থানাধীন কামতাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত নুরুজ্জামান কামতাল এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের প্রত্যক্ষ নেতৃত্বে এবং উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিনের সঙ্গীয় ফোর্স এই যৌথ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, নুরুজ্জামানের বিরুদ্ধে হত্যা ও মাদকের একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category