• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
Headline
“হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়”- ওসি আনোয়ার দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা আজিজ মোল্লা দীর্ঘদিনের ভাঙাচোরা সড়ক সংস্কারে এগিয়ে এলেন মেম্বার পদপ্রার্থী আল আমিন মুরাদনগরে মাদকবিরোধী সমাবেশ: মাদকের সাথে কোনো আপস নয়, জিরো টলারেন্স ঘোষণা বাঙ্গরায় পুলিশের অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার মুরাদনগরে কুখ্যাত মাদক ডিলার মাসুম ও তার স্ত্রীসহ ৩ জন গ্রেপ্তার বাঙ্গরায় বিদেশী মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১২ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে নারী সহ ৩ জনের কারাদণ্ড

“হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়”- ওসি আনোয়ার

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

“হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়। মাদকের সাথে সম্পৃক্ত ব্যক্তি যে-ই হোক না কেন তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না।” মুরাদনগর থানার আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশে এমনই কঠিন হুঁশারি দিয়েছেন মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।
সোমবার (২৪ আগস্ট) বিকালে যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া বাজারে এ মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুরাদনগর থানার এসআই আব্বাস কবির চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর।
তিনি বলেন, মুরাদনগর থানা এলাকাকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিস্তার ঠেকাতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।
মাদক ব্যবসায়ী বা মাদকসেবীদের সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা গোপন না করে দ্রুত মুরাদনগর থানা-পুলিশকে জানানোর জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।
মুরাদনগর থানার এসআই আব্বাস কবির চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মির্জা আবুল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ নুরুন্নবী, ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ মহিবুল্লাহ, জমিয়তের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান আল মুজাফফারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category