• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Headline
বন্দরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা “হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়”- ওসি আনোয়ার দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা আজিজ মোল্লা দীর্ঘদিনের ভাঙাচোরা সড়ক সংস্কারে এগিয়ে এলেন মেম্বার পদপ্রার্থী আল আমিন মুরাদনগরে মাদকবিরোধী সমাবেশ: মাদকের সাথে কোনো আপস নয়, জিরো টলারেন্স ঘোষণা বাঙ্গরায় পুলিশের অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার মুরাদনগরে কুখ্যাত মাদক ডিলার মাসুম ও তার স্ত্রীসহ ৩ জন গ্রেপ্তার

বাঙ্গরায় ৭ মাদকসেবী আটক, আদালতে সাজা

Reporter Name / ৩২ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার বৃহত্তর মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার ৭ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন বিজ্ঞ আদালত।
রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
পুলিশ জানায়, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলমের নির্দেশমায় বাঙ্গরা থানা এলাকাকে মাদকমুক্ত করতে প্রতিনিয়তই মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে রোববার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদকসেবীরা হলেন, রামচন্দ্রপুর বাখরাবাদ এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে সুজন মিয়া (২৫), মির্জাপুর গ্রামের মনির মিয়ার ছেলে মোঃ রাসেল (১৯), জানঘর গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে এনামুল হক (২৮), হাটাশ গ্ৰামের আমজাদ হোসেনের ছেলে জাকির হোসেন সম্রাট (২৫), বাঙ্গরা বাজার মালিপাড়া গ্ৰামের মোঃ খুরশিদ মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম (২১), হোমনা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৪) ও কুড়িগ্রামের ফুলবাড়ি থানার পূর্ব ফুলমতি গ্ৰামের গাজীবুর রহমানের ছেলে ফারুক হোসেন (১৩)।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম জানান, গ্রেপ্তারকৃতদেরকে সোমবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category