• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Headline
শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ

বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

Reporter Name / ১৩৬৭ Time View
Update : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

“যে ব্যক্তি একটি জীবন বাঁচায় সে সমস্ত মানবজাতিকে রক্ষা করে” এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ২টা থেকে বিকাল পর্যন্ত কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ আনোয়ার হোসেন, পরিচালক সরোয়ার আলম, অর্থ সম্পাদক রায়হান, প্রচার সম্পাদক শাহ পরান, কুমিল্লা জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, মুরাদনগর উপজেলা প্রতিনিধি শামীম, নিলয়, মাহিনসহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন বলেন, এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার। আজ তারা বিনামূল্যে শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করেছে। আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। যুব সমাজ হচ্ছে একটা দেশের বড় শক্তি। তারা ভালো কাজে এগিয়ে আসলে দেশ দ্রুত এগিয়ে যাবে।

বাংলাদেশ যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আনোয়ার হোসেন বলেন, বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। অধিকাংশ মানুষই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত না। বিশেষ করে স্কুল-কলেজের অনেক শিক্ষার্থীরাও জানে না তাদের রক্তের গ্রুপ কি? এজন্য আমরা তাদের রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category