• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

বাঙ্গরায় ৪০ কেজি গাঁজাসহ আটক ২, প্রাইভেটকার জব্দ

Reporter Name / ৪১৫ Time View
Update : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ৪০ কেজি গাঁজাসহ ২জন
মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । এসময় মাদক পাঁচারের কাজে ব্যবহৃত
একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
রবিবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধৈইর (পশ্চিম) ইউনিয়নের
হাটাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের খৈয়াখালী বাজার-কোরবানপুর
সড়কে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বাশদি গ্রামের
রফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম(২৯) ও একই গ্রামের ইমান আলীর ছেলে
আবুল কাশেম (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন মাধবপুর হইতে
মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা হয়ে বাঞ্চারামপুরে একটি মাদকের চালান
যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই হৃদয় পাল এর
নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সড়কে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে
তল্লাশি চালায়। এ সময় একটি সাদা রংয়ের প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য
(গাঁজা) বহন করিয়া যাওয়ার পথে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময়
পুলিশ তরিকুল ইসলাম(২৯) ও আবুল কাশেম (৩২) কে ৪০ কেজি গাঁজাসহ আটক
করে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন,
কুমিল্লা জেলার মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনায় বাঙ্গরা বাজার থানা
এলাকাকে মাদক মুক্ত করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সাথে কখনো
কোন আপোষ নয়। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন
আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল
হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category