• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Headline
১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, সন্ধান চায় পরিবার মেঘনা নদীতে ট্রলারডুবি:নিখোঁজের দুই দিন পর তিনজনের মরদেহ উদ্ধার মুরাদনগরে সামছুল হক কলেজে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ মুরাদনগরে ফেক আইডি ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা মহানবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল বাঙ্গরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ‘মদিনার সবুজ গম্বুজ সুন্নী সংগঠন’-এর শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

বিএনপি নেতা এডভোকেট রেজাউল করিম চৌধুরীর লিফলেট বিতরণ

Reporter Name / ৩৪৪ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ)প্রতিনিধি।।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মোমেনশাহী ল কলেজের সভাপতি এডভোকেট রেজাউল করিম চৌধুরী।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার আছিম পাটুলি ইউনিয়নের আছিম বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।

এ সময় এডভোকেট রেজাউল করিম চৌধুরী বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজ খবর নেন। পাশাপাশি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে এডভোকেট রেজাউল করিম চৌধুরী বলেন, তারেক রহমানের ৩১ দফা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যথেষ্ট। এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমেই দেশের আপামর জনসাধারণের উন্নয়ন সম্ভব হবে। এসময় তিনি ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনে আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বলেও জানান।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন রাধাকানাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান মাস্টার, বিএনপি নেতা সাইফুল ইসলাম, যুবদল নেতা আশিকুর রহমান রুপক, আরাফাত রহমান ক্রীড়া পরিষদের আহ্বায়ক মোস্তফা হোসাইন, সদস্য সচিব জাহিদুল হাসান রনি, ইউনিয়ন যুবদল নেতা জাহিদ হাসান রুবেল, আনিসুর রহমান, জহিরুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category