• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

মুরাদনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জামায়াতের আর্থিক সহায়তা

Reporter Name / ২৪১ Time View
Update : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখা।
বুধবার সন্ধ্যায় ঢাকা ফার্মেসির স্বত্বাধিকারী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী
রফিকুল ইসলাম রুবেল এর হাতে ত্রিশ হাজার টাকা তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা মজলিশের শুরা সদস্য ও উপজেলা আমির আ ন ম ইলইয়াস।
আমির আ ন ম ইলইয়াস বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময়ই মানুষের পাশে থাকার চেষ্টা করে। আমরা আমাদের দলের স্থানীয় তহবিল থেকে কিছু আর্থিক অনুদানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ভাইটির পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। যদিও ক্ষতির তুলনায় এটা তেমন কিছু নয়, তবুও এই বিপদ মুহূর্তে উনার প্রতি আপাতত একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া মাত্র।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ও সদর ইউনিয়নের আমির মাহবুব আলম মুন্সী, উপজেলা বাইতুল মাল সম্পাদক ও সদর ইউনিয়নের সেক্রেটারি মাওলানা আবুবকর সরকার, সদর ইউনিয়নের টিম সদস্য জালাল উদ্দীন ও নাজমুস সাকিব তন্ময়, ওমর ফারুক সরকার,
নবীপুর পূর্ব ইউনিয়নের টিম সদস্য জিয়াউল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলার সমন্বয়ক সিয়াম খান, আব্দুর রহমান উজ্জ্বল, মেহেদী হাসান প্রমুখ।
উল্লেখ্যঃ গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে মুরাদনগর উপজেলা সদরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ঢাকা ফার্মেসিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে দোকানে থাকা প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category