• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
Headline
How to Form the Most of Your web based playing Canada 2026 Journey মুরাদনগর ইউএনওকে মাধ্যমিক শিক্ষা পরিবারের বিদায় সংবর্ধনা মুরাদনগরের মুগসাইর গ্রামের উন্নয়ন ও মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক মুরাদনগরের খুরুইল গ্রামে বায়তুল ফালাহ্ জামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান মুরাদনগরে ঝড়ে নিহত পরিবারকে অনুদান দিলেন ইউএনও মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত করেছে  প্রশাসন মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’

মুরাদনগরে ইউএনও আলাউদ্দিন ভূঁঞা জনির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name / ৪৫৩ Time View
Update : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঁঞা জনির বদলিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতান নিপার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক, সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, কোম্পানীগঞ্জ বদিউল আলম কলেজের অধ্যক্ষ নুরুল হক, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, শুশুন্ডা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গিয়াস উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক তাজুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, উপজেলা ভূমি অফিসের কাননগো মোঃ সেলিম।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রায়হানুল আলম চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমানসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা- কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা ও নানা শ্রেণী পেশার মানুষ ।

মোঃ আলাউদ্দিন ভূঁঞা জনি ২০২২ সালের ৫আগষ্ট মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category