• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Headline
শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ

মুরাদনগরে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ৪১০ Time View
Update : সোমবার, ২০ মে, ২০২৪

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ঃ
কুমিল্লার মুরাদনগরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মে) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকা’র আয়োজনে কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নির্বাচনী কেন্দ্রে অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং, পোলিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে ও তিতাস উপজেলার নির্বাচন কর্মকর্তা মোমিনুর জাহান এর সঞ্চালনায় কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ মিলনায়তনে প্রিজাইডিং অফিসারদের ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুঃ মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান (বিপিএম বার), জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ মুনীর হোসাইন খান, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন।
মুরাদনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাহিদ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ্র ধর প্রমূখ।
নির্বাচন কমিশনের ঘোষিত তথ্য অনুযায়ী, আগামী ২৯মে মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category