• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

মুরাদনগরে কৃষকের ফসলি জমি নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

Reporter Name / ৫৬৪ Time View
Update : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
“বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে আমি ও আমার পরিবার মিলে অনেক কষ্ট করে দুইটা জমিতে ভুট্টা চাষ করি। ঋণ নেওয়া সব টাকা এই জমির পেছনে খরচ হইছে। আশা ছিল এখান থেকে কিছু আয় হলে কিস্তির টাকা পরিশোধ করব আর বাকি টাকা দিয়ে কষ্টের সংসারে পরিবার নিয়ে কিছুটা হলেও সুখে শান্তিতে দিন কাটাতে পারব। কিন্তু রাতের আধারে কে বা কারা আমার জমির সমস্ত ফসল নষ্ট করে দিছে। আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমি এখন পরিবার নিয়ে কিভাবে চলব? কিভাবে কিস্তির ঋণ পরিশোধ করব? আমি এর উপযুক্ত বিচার চাই ভবিষ্যতে যাতে আর কারো এমন ক্ষতি না হয়।” কান্না জড়িত কন্ঠে এভাবেই বলছিলেন ফসলি জমির মালিক কৃষক মোঃ বিল্লাল হোসেন। বিল্লাল হোসেন কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামের একজন দরিদ্র কৃষক।
শনিবার গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে বিল্লাল হোসেনের ২০ শতাংশ জমির ভুট্টা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ফলে নিজেদের জমি নিয়ে চিন্তায় রয়েছে আশেপাশের সকল কৃষকেরা। ফসলি জমি নষ্ট করে দেওয়ায় ঋণ নেওয়া টাকা পরিশোধ করা নিয়ে বিপাকে পড়েছেন অসহায় কৃষক বিল্লাল হোসেন।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, সকালে ঘটনাটি শোনার পরেই আমি বিল্লালের জমি দেখেছি। পূর্ব শত্রুতার কারণে এই কাজটি হয়েছে বলে আমার মনে হয়। আগেও তার ধানের জমি নষ্ট করা হয়েছিল। সে বিষয়ে তখন আমাকে কিছু জানানো হয়নি। আমি চাই প্রকৃত দোষীরা প্রকাশ্যে আসুক, তাদের যথোপযুক্ত শাস্তি হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category