• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

মুরাদনগরে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Reporter Name / ১৪৯ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা গণ অধিকার পরিষদ ও অঙ্গ সহযোগী সংগঠন।
দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার বিকেলে উপজেলা কার্যালয়ে একটি আলোচনা সভা করা হয়। সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে দলীয় নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের মুরাদনগর উপজেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক জসিম মিয়া, সাংগঠনিক সম্পাদক দাউদ উদ্দিন শহীদ, যুব অধিকার পরিষদের সভাপতি কামাল মিয়া, সাধারণ সম্পাদক রশিদ রানা।

এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা গনঅধিকার পরিষদের অর্থ সম্পাদক বেলাল, সদস্য জহিরুল, উপজেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক সাদেক, সহ সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম অনিক, ধর্ম বিষয়ক সম্পাদক মো:হাসান, সাইদুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সাবেক সহ সভাপতি সানবির আহমেদ মহাসিন, সাবেক সহ অর্থ বিষয়ক আবু বকরসহ ছাত্র, যুব, শ্রমিক গনঅধিকার পরিষদের নেতৃত্ববৃন্দ।

সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে গণসংযোগ সহ বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category