• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Headline
How to Form the Most of Your web based playing Canada 2026 Journey মুরাদনগর ইউএনওকে মাধ্যমিক শিক্ষা পরিবারের বিদায় সংবর্ধনা মুরাদনগরের মুগসাইর গ্রামের উন্নয়ন ও মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক মুরাদনগরের খুরুইল গ্রামে বায়তুল ফালাহ্ জামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান মুরাদনগরে ঝড়ে নিহত পরিবারকে অনুদান দিলেন ইউএনও মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত করেছে  প্রশাসন মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’

মুরাদনগরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

Reporter Name / ২৩৭ Time View
Update : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কুমিল্লার মুরাদনগরে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। শিশুদের প্রতি সব ধরনের ভেদাভেদ ও বৈষম্য দূর করে সচেতনতা তৈরিতে প্রতিবছর বাংলাদেশে দিবসটি পালন করা হয়।
সোমবার সকালে উপজেলা কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আউয়াল খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন।
জেন্ডার প্রমোটার ওসমান গনি সরকারের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অফিসার নুরুল আলম, একাডেমিক সুপারভাইজার কোহিনুর আক্তার, সহকারী সমাজসেবা কর্মকর্তা বিল্লাল চৌধুরী।
সভায় বক্তারা বলেন, দেশের সমৃদ্ধির জন্যে সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। এক্ষেত্রে কন্যা শিশুদের যথাযথ ভূমিকায় আসীন করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজন কন্যা শিশুদের সুরক্ষা প্রদান করা, তাদের প্রতি সব রকমের সহিংসতা এবং নির্যাতন রোধ করা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার কামরুল ইসলাম, কম্পিউটার অপারেটর রুমা আক্তার, কিশোর কিশোরী ক্লাবের সকল জেন্ডার প্রোমোটার, সংগীত ও আবৃত্তি শিক্ষক এবং বিভিন্ন ক্লাবের শিক্ষার্থী ও অভিভাবকগণ। অনুষ্ঠান শেষে কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category