• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

মুরাদনগরে ড্রেজার ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমান

Reporter Name / ৪৩৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে জমি হতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এ সময় প্রায় ১৫হাজার ফুট পাইপ এবং ৬টি ড্রেজার মেশিন পরিবহন করা সম্ভব নয় বলে বিনষ্ট করা হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারী) বিকালে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের উত্তর পেন্নাই, ভুতাইল ও সোনাকান্দা নামক স্থানে  বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  নাসরিন সুলতানা নিপা । এসময় অবৈধভাবে মাটি উত্তোলনকারী মো: কাইয়ুম নামে এক ব্যক্তিকে ঘটনাস্থল হতে আটক করে ১লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পরে জরিমানা দিয়ে এবং ভবিষ্যতে এধরনের কোন কাজ করবে না মর্মে মুচলেকা দিয়ে অব্যাহতি লাভ করে মো: কাইয়ুম।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  নাসরিন সুলতানা নিপা বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। উপজেলার অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category