• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

মুরাদনগরে তিনটি ক্লিনিককে তিন লক্ষাধিক টাকা জরিমানা

Reporter Name / ৫০৮ Time View
Update : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে অবৈধ ও অনিবন্ধিত স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় তিনটি অবৈধ ক্লিনিককে ৩লক্ষ ১৫হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সেবাগ্রহীতার জীবন বিপন্নকারী কার্যক্রম করার অপরাধে প্রতিষ্ঠান তিনটিকে সিলগাল করা হয়। মঙ্গলবার বিকেলে উপজেলার পান্তি বাজারে এই অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন ভূঞা জনী।
জানা যায়, যত্রতত্র অবৈধভাবে গড়ে উঠা ক্লিনিকের মাধ্যমে জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি ও জীবন বিপন্নকারী কার্যক্রম বন্ধের লক্ষ্যে উপজেলার পান্তি বাজারে অভিযান চালায় ভ্রম্যমান আদালত। এসময় লাইসেন্স বিহীন ক্লিনিক পরিচালনা করা ও সেবাগ্রহীতার নিরাপত্তা ও জীবন বিপন্নকারী কার্যক্রম করার অপরাধে জননী মেডিক্যাল হল, মা মণি ডায়াগনস্টিক সেন্টার, আশ শেফা নরমাল ডেলিভারি ও হেলথ কেয়ার সেন্টার এই তিনটি প্রতিষ্ঠান লাইসেন্স বিহীন হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারা এবং মেডিক্যাল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২ এর ১১(২) খ ও ১৩ ধারা অনুযায়ী সর্বমোট তিন লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কার্যক্রম বন্ধ করার নির্দেশনাসহ প্রতিষ্ঠান তিনটিকে সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত।
অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সিরাজুল ইসলাম মানিক, ইউপি চেয়ারম্যান আবদুস সামাদ মাঝি, মোঃ আরমান মিয়া প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বহী ম্যাজিস্ট্রেট মেঃ আলাউদ্দিন ভূঞা জনী বলেন, নির্ভুল স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকার। কিছু অসাধু ব্যাক্তিদের জন্য এই স্বাস্থ্য সেবা বিপন্ন হচ্ছে। জনস্বার্থে তাদের নিয়ন্ত্রন করতে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category