• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
Headline
How to Form the Most of Your web based playing Canada 2026 Journey মুরাদনগর ইউএনওকে মাধ্যমিক শিক্ষা পরিবারের বিদায় সংবর্ধনা মুরাদনগরের মুগসাইর গ্রামের উন্নয়ন ও মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক মুরাদনগরের খুরুইল গ্রামে বায়তুল ফালাহ্ জামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান মুরাদনগরে ঝড়ে নিহত পরিবারকে অনুদান দিলেন ইউএনও মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত করেছে  প্রশাসন মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’

মুরাদনগরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Reporter Name / ৫৯৫ Time View
Update : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা কবি নজরুল মিলনায়তনে এ বীজ ও সার বিতরণ করেন উপজেলা কৃষি বিভাগ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রান্তিক চাষীদের হাতে বীজ ও সার তুলে দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি স্থানীয় সাংসদ আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। এ সময় প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি উফশী রোপা আমন বীজ প্রদান করা হয়।
কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরীর স ালনায় সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু। এসময় আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল বারী ইবনে জলিল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান প্রফেসর কাজী তুফরীজ এটন, ভিপি জাকির হোসেন, আবুল বাশার খান, শুকলাল দেবনাথ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রদীপ কুমার সাহা, উপজেলা স্কাউট এর সম্পাদক ফরিদ উদ্দিনসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও প্রান্তিক কৃষকরা।
উল্লেখ্যঃ ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে (উফশী) রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচি প্রণোদনার আওতায় মুরাদনগর উপজেলায় মোট ৫শত প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে পর্যায়ক্রমে এ সকল উপকরণ বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category