• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

মুরাদনগরে বন্যার্তদের মাঝে বিএনপির রান্না করা খাবার বিতরণ

Reporter Name / ৩৬২ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

কুমিল্লার মুরাদনগরে গোমতীর পানিতে আটকে পড়া প্রায় ১ হাজার ৩শ বন্যার্ত পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে মুরাদনগর উপজেলা বিএনপি।

রবিবার দুপুরে বিএনপির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর নির্দেশনায় উপজেলার ভুবনঘর, ধামঘর এলাকায় এসব রান্না করা খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, যুগ্ম আহবায়ক আবুল হাসান ছিটন, আব্দুল আজিজ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ফারুক আহম্মেদ বাদসা, যুগ্ম আহবায়ক আজিজুল হক জুয়েল, আলামিন, গিয়াস উদ্দিন ইমাম বাদল, ধামঘর ইউনিয়ন বিএনপির সভাপতি নেসার উদ্দিন বেলাল, সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, ধামঘর ইউনিয়ন যুবদলের আহবায়ক রুহুল আমিন সেন্টু, ধামঘর ইউনিয়ন বিএনপি নেতা  জসীম উদ্দীন, ডাক্তার আব্দুল সাত্তার, মোহাম্মদ মনির হোসেন, খায়ের প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category