• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

মুরাদনগরে বিজ্ঞান শিক্ষার প্রসারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৪৯৮ Time View
Update : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে বিজ্ঞান শিক্ষার প্রসারে, শিক্ষার্থীদের বিজ্ঞান মনষ্কতা সৃষ্টিতে, বিজ্ঞান শিক্ষার্থী বৃদ্ধির লক্ষে সচেতনতা বিষয়ক (ক্লাস্টার) এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এর বাবার নামে প্রতিষ্ঠিত হারুনুর রশিদ ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত বিজ্ঞান প্রতিযোগিতার পরীক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১২ টায় কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী ফরিদ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনি।
কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরীর সঞ্চলনায় এসময় বক্তব্য রাখেন, মুরাদনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, ধনীরামপুর ডি ডি এস ওয়াই উচ্চ বিদ্যালয়ের সভাপতি বেলাল উদ্দিন আহাম্মদ, পীর কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন ভূঁইয়া, নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, কামাল্লা ডি আর এস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ জুয়েল, নজমুদ্দিন ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারিকুল ইসলাম প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন,
একাডেমিক সুপারভাইজার কুহিনুর বেগম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সেলিমগীর হোসেন, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, ঘোড়াশাল আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, মোচাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য জামির হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বিজ্ঞান শিক্ষক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category