• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
Headline
How to Form the Most of Your web based playing Canada 2026 Journey মুরাদনগর ইউএনওকে মাধ্যমিক শিক্ষা পরিবারের বিদায় সংবর্ধনা মুরাদনগরের মুগসাইর গ্রামের উন্নয়ন ও মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক মুরাদনগরের খুরুইল গ্রামে বায়তুল ফালাহ্ জামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান মুরাদনগরে ঝড়ে নিহত পরিবারকে অনুদান দিলেন ইউএনও মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত করেছে  প্রশাসন মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’

মুরাদনগরে বিনাধান-১৯ সম্প্রসারণ ও বীজ উদ্যোক্তা সৃষ্টির মাঠ দিবস

Reporter Name / ৬৪৪ Time View
Update : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিনা উদ্ভাবিত খরা সহিষ্ণু স্বল্পীবনকালীন আউশ মৌসুমের জাত বিনাধান-১৯ এর সম্প্রসারণ ও বীজ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। পরে উপস্থিত সকল কৃষকদের মাঝে আমের চারা গাছ বিতরন করা হয়।

এসময় অতিথিরা ভুবনঘর মর্ডান এগ্রোর্ফামের বিভিন্ন প্রকল্প পরিদর্শণ করেন।

সোমবার সকালে উপজেলার ধামঘর ইউনিয়নের ভুবনঘর গ্রামে মাঠ দিবসের আয়োজন করে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর কুমিল্লা উপকেন্দ্র।

কুমিল্লা অঞ্চলের কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে এর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মিজানুর রহমান।

কুমিল্লা বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ জুয়েল সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশিকুর রহমান, কুমিল্লা বিনা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা ড. ফাহমিনা ইয়াসমিন ও মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাইন উদ্দিন আহমেদ।

এ সময় বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নুর আলম, কুমিল্লা বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা অর্পিতা সেন, মুরাদনগর উপজেলা উদ্ভদ সংরক্ষন অফিসার প্রদীপ কুমার সাহা, মুরাদনগর উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, হাজেরা আক্তার ও ভুবনঘর মর্ডান এগ্রোর্ফাম এর স্বত্বাধিকারী সামসুল হক প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category