• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন খোকনের ঈদ উপহার বিতরণ ​ মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার, হামলায় আহত ২ এসআই মুরাদনগরে কৃষি জমি মাটি যাচ্ছে ইটভাটায় সক্রিয় ডজন খানেক সিন্ডিকেট বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে শ্রীকাইল ফিল্ডের ৫ নং কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট মাটিখেকো ইকবালের খপ্পরে পীরকাশিমপুর পশ্চিম বিল মুরাদনগরে গণ অধিকার পরিষদের ইফতার মাহফিল মুরাদনগরে কলেজ শিক্ষকের গলিত মরদেহ উদ্ধার মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার মুরাদনগরে দুই সহস্রাধিক মানুষের মাঝে বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন খোকনের ঈদ উপহার বিতরণ

মুরাদনগরে বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন খোকনের ঈদ উপহার বিতরণ ​

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

 

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।। 

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে অসহায় ও দুস্থদের মাঝে দুইশত বস্তা চাউল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার জাহাপুর ইউনিয়নের বড়ইয়াকুড়ি গ্রামে নিজ বাসভবনে এই ঈদ উপহার প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন খোকন।
​অনুষ্ঠানে জয়নাল আবেদীন খোকন তাঁর ব্যক্তিগত তহবিল থেকে স্থানীয় দরিদ্র পরিবারের হাতে এক বস্তা করে চাউল তুলে দেন। ঈদ আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়ার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও তিনি এই মহতী উদ্যোগ গ্রহণ করেছেন।
​উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহমেদ মীর, হাজী খোরশেদ আলম স্বর্ণকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​চাউল বিতরণ শেষে জয়নাল আবেদীন খোকন বলেন, “অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য। এই ক্ষুদ্র উপহারের মাধ্যমে এলাকার মানুষ যেন আনন্দ ও উৎসবের সাথে ঈদ উদযাপন করতে পারে, সেজন্যই আমার এই প্রচেষ্টা। আগামীতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আমি সাধারণ মানুষের পাশে থাকার ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category