• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Headline
১০ দিন ধরে নিখোঁজ ১২ বছরের সামিম, সন্ধান চায় পরিবার মেঘনা নদীতে ট্রলারডুবি:নিখোঁজের দুই দিন পর তিনজনের মরদেহ উদ্ধার মুরাদনগরে সামছুল হক কলেজে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ মুরাদনগরে ফেক আইডি ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা মহানবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল বাঙ্গরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ‘মদিনার সবুজ গম্বুজ সুন্নী সংগঠন’-এর শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান ২টি ড্রেজার মেশিন জব্দ

Reporter Name / ৭৯৮ Time View
Update : শনিবার, ১৭ জুন, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। এসময় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ২টি ড্রেজার মেশিন জব্দ ও ৬০০টি পাইপ বিনষ্ট করা হয়েছে।
শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার মুরাদনগর থানার বাবুটিপাড়া ইউনিয়নের দৈয়ারা গ্রামে এবং ছালিয়াকান্দি ইউনিয়নের বোরারচর গ্রামে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা। এসময় ২টি ড্রেজার মেশিন জব্দসহ ৬০০টি পাইপ বিনষ্ট করা হয়েছে। অভিযান পরিচালনায় প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা করেন মুরাদনগর থানা পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। উপজেলার কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category