• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Headline
How to Form the Most of Your web based playing Canada 2026 Journey মুরাদনগর ইউএনওকে মাধ্যমিক শিক্ষা পরিবারের বিদায় সংবর্ধনা মুরাদনগরের মুগসাইর গ্রামের উন্নয়ন ও মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক মুরাদনগরের খুরুইল গ্রামে বায়তুল ফালাহ্ জামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান মুরাদনগরে ঝড়ে নিহত পরিবারকে অনুদান দিলেন ইউএনও মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত করেছে  প্রশাসন মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’

মুরাদনগরে মাদ্রাসায় মিললো ছাত্রের ঝুলন্ত লাশ

Reporter Name / ২৪৪ Time View
Update : শনিবার, ২৯ জুন, ২০২৪

মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক হাফেজিয়া মাদ্রাসা থেকে আব্দুল্লাহ (১২) নামের অধ্যয়নরত এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ছাত্রের মৃত্যু কি আত্মহত্যা নাকি হত্যা এ নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার আকবপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের মাষ্টার পাড়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা থেকে লাশ উদ্ধার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। নিহত আব্দুল্লাহ উপজেলার আকবপুর গ্রামের আবদুর রউফ মিয়ার ছেলে।
জানা যায়, উপজেলার আকবপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের মাষ্টার পাড়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় শুক্রবার আসরের পর জানালার গ্রীলের সাথে আব্দুল্লাহ নামের এক ছাত্রের গলায় ফাঁস লাগানো লাশ ঝুলছে দেখে কতৃপক্ষ থানায় খবর দেয়। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানার এসআই আবুল বাশারের নেতৃত্বে পুলিশ শুক্রবার রাতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
মাদ্রাসার বড় হুজুর আবদুল কাইয়ুম বলেন, ধারনা করছি ছাত্র আবদুল্লাহ আত্মহত্যা করেছে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারন জানতে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারন জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category