• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

মুরাদনগরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

Reporter Name / ২৫১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মুরাদনগর,কুমিল্লা।
কুমিল্লার মুরাদনগর উপজেলার কৈজুরী গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে ৫ সন্তানের জনক আক্তার হোসেন (৪৫) বৃহস্পতিবার সকালে ঘাস কাটতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে মারা যায়।
গ্রামবাসী ও মৃত ব্যক্তির স্বজনেরা জানান, সকাল ৮ টার দিকে কৈজুরী গ্রামের পূর্ব মাঠে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গেলে বিষাক্ত সাপ হাতে দংশন করে। বাড়িতে ফিরে এসে তার পরিবারের কাছে ঘটনার কথা বলে।
হাতে বাঁধ দিয়ে তার স্ত্রী হোসেনা বেগম পাশের গ্রামের জনৈক মহিলা কবিরাজের কাছে নিয়ে যায়। মহিলা ওঝার পরামর্শে হাতের বাঁধ খুলে দিয়ে বাড়িতে চলে আসে। পরে আক্তার হোসেনের অবস্থা খারাপ দেখে
পরিবারের সদস্যরা দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। উপজেলা হাসপাতালের কথা উপেক্ষা করে পরে মৃত আক্তার হোসেনকে দাউদকান্দির গৌরীপুরের একটি হাসপাতালে নিয়ে যায়। কৃষক আক্তার হোসেনের ২ মেয়ে ৩ ছেলে রেখে মারা যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ রাত সোয়া ৯ টায় মৃত আক্তার হোসেনের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সদস্যরা জানান।
সাপের কামড়ে মারা যাবার ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেন রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন। তিনি
সাপের কামড়ে রোগীদের গ্রাম্য কবিরাজ বা ওঁঝার
কাছে না গিয়ে হাসপাতালে নেবার পরামর্শ দিযে এলাকাবাসীকে সচেতন করবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category