• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Headline
How to Form the Most of Your web based playing Canada 2026 Journey মুরাদনগর ইউএনওকে মাধ্যমিক শিক্ষা পরিবারের বিদায় সংবর্ধনা মুরাদনগরের মুগসাইর গ্রামের উন্নয়ন ও মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক মুরাদনগরের খুরুইল গ্রামে বায়তুল ফালাহ্ জামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান মুরাদনগরে ঝড়ে নিহত পরিবারকে অনুদান দিলেন ইউএনও মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত করেছে  প্রশাসন মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’

মুরাদনগরে ১৪০ পিস ইয়াবাসহ আটক এক, প্রাইভেট কার থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার 

Reporter Name / ৬১৭ Time View
Update : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে ১৪০ পিস ইয়াবাসহ রহমত উল্ল্যা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলা সদর ইউনিয়নের ইউসুফ নগর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ইয়াবাসহ রহমত উল্ল্যা কে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী রহমত উল্ল্যা (৩০) ইউসুফ নগর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।
অপরদিকে একই সময় উপজেলা সদরের রামচন্দ্রপুর রোডে ফেলে যাওয়া গাড়ি তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার সহ প্রাইভেটকারটি জব্দ করা হয়।
এদিকে একইদিনে বিভিন্ন মামলায় অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত পাঁচজন কে গ্রেফতার করেছে পুলিশ।
ওয়ারেন্ট ভুক্তরা হলেন, উপজেলার কুলুবাড়ি গ্রামের সাইদ আলীর ছেলে তাজুল ইসলাম, গান্দ্রা গ্রামের মৃত মোস্তফা কামালের ছেলে মো: হুমায়ুন কবির, কেওয়াটগ্রাম গ্রামের জহিরুল ইসলাম এর ছেলে মো: সাইমোন ওরফে ছিমন, আমপাল গ্রামের দেলোয়ার হোসেন এর মেয়ে জেসমিন বেগম ও লক্ষীপুর গ্রামের মো: অলি মিয়ার ছেলে লিল মিয়া।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি উপজেলা সদরের রামচন্দ্রপুর রোডে পড়ে পরে থাকা একটি প্রাইভেটকার থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category