• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

মুরাদনগরে ১৮ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name / ৪২৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্কুল, কলেজ, ক্লিনিক, গ্যাস কুপসহ ১৮টি প্রকল্প ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে দেশের ৬৪টি জেলার মতো কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজী নজরুল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁঞা জনি সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা যুক্ত ছিলেন।
এ সময় আরো উপস্থিথ ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এনামুল হক, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রায়হানুল আলম চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে প্রমূখ।
মুরাদনগর উপজেলায় উদ্বোধন হওয়া উন্নয়ন প্রকল্পগুলো হলো, শ্রীকাইল গ্যাস কুপ ১টি, নবনির্মিত ১১টি প্রাথমিক বিদ্যালয়, নবনির্মিত ১টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, স্কুল এন্ড কলেজ ১টি, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ১টি, কমিউনিটি ক্লিনিক ১টি এবং ভূমিহীন-গৃহহীন ৬০ জন পরিবারের ঘর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category