• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

মুরাদনগরে ৭টি অবৈধ ড্রেজার সহ ২২ হাজার ফুট পাইপ বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত

Reporter Name / ৪৬৬ Time View
Update : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে কৃষি জমি থেকে বালু উত্তোলনকারী অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  নাসরিন সুলতানা নিপা। এসময় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ৭টি ড্রেজার মেশিন জব্দ ও পরিবহন সম্ভব নয় বলে ঘটনাস্থলে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে  অবৈধভাবে স্থাপিত প্রায় ২২ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।
রবিবার দিনব্যাপী উপজেলার যাত্রাপুর পূর্ব ইউনিয়নের ভবানীপুর ও বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কাগাতুয়া ও গাজীপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  অভিযান পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা করেন মুরাদনগর থানা ও বাঙ্গরা থানা পুলিশ ও আনসার বাহিনী।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  নাসরিন সুলতানা নিপা বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। উপজেলার কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category