• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Headline
How to Form the Most of Your web based playing Canada 2026 Journey মুরাদনগর ইউএনওকে মাধ্যমিক শিক্ষা পরিবারের বিদায় সংবর্ধনা মুরাদনগরের মুগসাইর গ্রামের উন্নয়ন ও মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক মুরাদনগরের খুরুইল গ্রামে বায়তুল ফালাহ্ জামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান মুরাদনগরে ঝড়ে নিহত পরিবারকে অনুদান দিলেন ইউএনও মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত করেছে  প্রশাসন মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’

মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

Reporter Name / ৩৪৫ Time View
Update : সোমবার, ৬ মে, ২০২৪

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৬ষ্ঠ জাতীয় উপজেলা পরিষদ নির্বাচনে ১৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদের মধ্যে ১৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে । বাতিল ঘোষণা করা হয়েছে চারজনের।
৫ মে রোববার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের এ মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বৈধ মনোনয়নপত্রে চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর ও আল আমিন সরকার।
ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ তানভীর আহমেদ (ফয়সাল), হাবিবুর রহমান,
মোঃ আতিকুর রহমান হেলাল, মোঃ আবদুল্লাহ নজরুল, শেখ আকরাম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, আফজালুন নেছা বাসিত, আছমা বেগম, কুলসুম বেগম, নুরজাহান মজুমদার, নাজমা আক্তার।
মনোনয়নপত্র বাতিল ঘোষিত প্রার্থীরা হলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম সারওয়ার হাসান, তারেক আবদুল্লাহ, রাশেদ আলম হায়দার ও ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন। তবে মনোনয়নপত্র বাতিল ঘোষিত প্রার্থীরা আপিল করতে পারবেন।
মুরাদনগর উপজেলায় মোট ভোট কেন্দ্র ১৯১টি। পুরুষ ভোটার ২ লাখ ৪২ হাজার ১ শত ১৯, মহিলা  ২ লাখ ২৫ হাজার ৩ শত ১৯ ও  তৃতীয় লিঙ্গ ৩ জন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৩ মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category