• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

মুরাদনগর মুগসাইর গ্রামে উপজেলা মহিলা দলের নির্বাচনী প্রচারণা সভা ও গণ সংযোগ

Reporter Name / ৯১ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে এবং ধানের শীষ মার্কার গণজোয়ার তৈরি করে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে নির্বাচিত করতে উক্ত এলাকার মহিলাদেরকে নিয়ে নির্বাচনী সভা ও গণ সংযোগ করেছে উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ।
শুক্রবার সকালে ধামঘর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুগসাইর গ্রামে এ নির্বাচনী আলোচনা সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দুলাল সরকারের সঞ্চালনায় আলোচনা সভা ও নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান ছিটন, ধামঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ধামঘর ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন বেলাল, উপজেলা জিসাসের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি তাছলিমা নাসরিন, সাধারণ সম্পাদক চিনু আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক হ্যাপি আক্তার, সদস্য আনোয়ারা বেগম, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জামাল, ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান, ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি গোপাল বিশ্বাস, বিএনপি নেতা শাহালম, রুহুল আমিন, আবুল কালাম, বাচ্চু মিয়া সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয়রা।
সভায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ হোসাইন কায়কোবাদের সুস্থতার জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আলামিন মোল্লা। সভা শেষে উপস্থিত মহিলাদেরকে নিয়ে ধানের শীষে ভোট চেয়ে একটি মিছিল বের হয়। মিছিল শেষে বাড়ি বাড়ি গিয়ে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবির লিফলেট বিতরণ ও ধানের শীষকে নির্বাচিত করার লক্ষে গণসংযোগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ ও স্থানীয় মহিলারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category