• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

মুরাদনগর সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা

Reporter Name / ২৪৫ Time View
Update : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।
কুমিল্লার মুরাদনগরে গরম, রোদ-বৃষ্টি উপেক্ষা করে আজও উপজেলার বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। গলায় পরিচয়পত্র নিয়ে ট্রাফিক সিগন্যালে ঘাম ঝরাচ্ছেন তারা। তাদের বাঁশি আর হাতের ইশারায় চলছে সড়কের যানবাহন। ফলে যেখানে-সেখানে থামতে পারছে না গাড়ি। উল্টো পথে চলার কোনো সুযোগ নেই। হেলমেট ছাড়া মোটরসাইকেল চলা বন্ধ প্রায়। লাইন ভেঙে তাড়াহুড়ো করে সামনে যাওয়ার তাড়া নেই চালকদেরও। পথচারীরা রাস্তা পার হচ্ছেন শৃঙ্খলা মেনে।
রবিবার (১১ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত এমন চিত্র দেখা গেছে উপজেলা সদর সহ গুরুত্বপূর্ণ সড়কে।
কয়েকজন শিক্ষার্থীরা সাথে কথা হলে তারা সাংবাদিকদের বলেন, দেশ গড়ার দায়িত্ব আমাদের। সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে তাদের যৌক্তিক দাবি আদায় করেছে। অনেক চড়াই-উৎরাই পার করতে হয়েছে। এখন আমাদের দেশকে আমরাই সাজাবো। সড়কে এতদিন নানান অসংগতি থাকলেও এখন আর সেগুলো করতে দেওয়া হবে না। আমরা যেকোনো ধরনের বৈষম্য এবং দুর্নীতি রুখে দিতে বদ্ধপরিকর।
প্রসঙ্গত, গত সোমবার (৫আগস্ট) কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে অনেক থানা থেকে পুলিশ সদস্যরা চলে গেছেন। রাস্তায়ও ট্রাফিক পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে না। ফলে ৬ আগষ্ট থেকেই রাস্তা পরিস্কার ও ট্রাফিকের দায়িত্ব পালন করে যাচ্ছে শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category