• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
Headline
How to Form the Most of Your web based playing Canada 2026 Journey মুরাদনগর ইউএনওকে মাধ্যমিক শিক্ষা পরিবারের বিদায় সংবর্ধনা মুরাদনগরের মুগসাইর গ্রামের উন্নয়ন ও মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক মুরাদনগরের খুরুইল গ্রামে বায়তুল ফালাহ্ জামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান মুরাদনগরে ঝড়ে নিহত পরিবারকে অনুদান দিলেন ইউএনও মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত করেছে  প্রশাসন মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’

রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Reporter Name / ৬৮ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী জেলা প্রতিনিধি।।

রাজশাহী কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার ড. মো: জিললুর রহমান। তিনি
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর  ১৮ তম BCS এর মাধ্যমে ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান। যোগদানের পর থেকে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদসহ মিশনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন তিনি।  তিনি বগুড়া’র কৃতি সন্তান।
রোববার (৩০ নভেম্বর) বেলা ১২ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স অডিটর রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় যোগদানকৃত নবাগত কমিশনার ড. মোঃ জিললুর রহমান বলেন,   প্রথমেই জুলাইয়ে  আহত যারা তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের প্রতি দোয়া এবং দ্রুত সুস্থতার কামনা করেন তিনি। রাজশাহী মহানগরীর সম্মানিত নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা এবং একটি নিরাপদ শহর গড়ে তোলা অঙ্গীকার করেন। এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি রাজশাহীর সম্মানিত নাগরিক সমাজ, গণমাধ্যম ও প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, রাজশাহী মহানগরীকে ল মেনে চালানোর চেষ্টা করব। এখন সঠিকভাবে জনগনের স্বার্থে যা যা করা লাগে আমি করবো।
সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শগুলো তিনি মন দিয়ে শুনেন এবং তা মেনে কাজ করার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category