• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

রাবিতে রুয়া’র ই-কার সার্ভিস উদ্বোধন, শিক্ষার্থীদের যাতায়াতে নতুন সুবিধা

Reporter Name / ৬৮ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী জেলা প্রতিনিধি।।

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সহজীকরণের লক্ষ্যে পাঁচটি ই-কার উপহার দিয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবন চত্বরে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়া সভাপতি রফিকুল ইসলাম খান।
উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, “বহু প্রতীক্ষিত ভোটের মাধ্যমে একটি সক্রিয় ও উদ্যমী রুয়া আমরা পেয়েছি। দায়িত্ব গ্রহণের পর থেকেই তারা রাবি শিক্ষার্থীদের কল্যাণে একের পর এক উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে। বিসিএস পরীক্ষার্থীদের সহযোগিতা থেকে শুরু করে ক্যাম্পাসে পরিবহন সেবা— সবই রুয়ার ধারাবাহিক প্রচেষ্টার অংশ। আজকের ই-কার সেবা তারই সূচনা। ভবিষ্যতেও তারা শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর উদ্যোগ নেবে বলে আমি প্রত্যাশা করি।”
সভাপতির বক্তব্যে রুয়া সভাপতি রফিকুল ইসলাম খান বলেন, “শিক্ষার্থীদের সুবিধার্থে প্রাথমিকভাবে পাঁচটি ই-কার নামানো হয়েছে। প্রয়োজন অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে এর সংখ্যা বৃদ্ধি করা হবে। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের পরিকল্পনাও আমরা খুব দ্রুতই বাস্তবায়নের উদ্যোগ নেব। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে রুয়া সবসময় প্রশাসনের সঙ্গে কাজ করে যাবে।”
অনুষ্ঠানটি পরিচালনা করেন রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রফেসর ড. নিজাম উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন— বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাইন উদ্দিন, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, রুয়ার সহ-সভাপতি অধ্যাপিকা সাবরিনা শারমিন বনি, ট্রেজারার প্রফেসর শকিলুর রহমান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল আহসান ও প্রফেসর ড. ইসমত আরা বেগম, সাংগঠনিক সম্পাদক ইমাজ উদ্দিন মণ্ডল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইবনুল কারিম মিঠু, ওয়েলফেয়ার ও উন্নয়ন সম্পাদক প্রফেসর শাহ হোসাইন আহমদ মেহেদীসহ রুয়া ও রাকসুর নির্বাচিত সদস্যবৃন্দ, শিক্ষক ও কর্মকর্তা প্রতিনিধিগণ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি নির্ধারিত রুট—কাজলা গেট, বিনোদপুর গেট, রহমতুন্নেসা হল, আমীর আলী হল এবং চারুকলা অনুষদ— থেকে প্রশাসন ভবন পর্যন্ত মাত্র ৫ টাকা ভাড়ায় ই-কার সেবা গ্রহণ করতে পারবেন শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category