• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

লাকসামে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালিত

Reporter Name / ১০৪ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

আবদুল জলিল লাকসাম কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার লাকসামে শুক্রবার বিকেলে লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি’র উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির সাবেক এমপি প্রয়াত কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিমের কন্যা কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার নেতৃত্বে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল একটি র‌্যালী লাকসাম পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে লাকসাম ফ্লাওয়ার মেইল সন্মুখে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হাজী মোঃ জসিম উদ্দিন , বিএনপি নেতা হাজী মোঃ আমির হোসেন , হাজী মোঃ ইসমাইল হোসেন, যুবদল নেতা মোঃ দিদার হোসেন, লাকসাম উপজেলা যুবদল নেতা মুহাম্মদ জাহিদুল ইসলাম, ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category