• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

লাকসামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬নং ওয়ার্ডে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৭৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

 

আবদুল জলিল লাকসাম কুমিল্লা প্রতিনিধি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাকসাম পৌরসভা ৬নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

১৩ অক্টোবর সোমবার সন্ধ্যায় লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ এর উপস্থিতিতে ৬নং ওয়ার্ড যুবদলের পাড়া কমিটি ও দলের সিনিয়র নেতৃবৃন্দদে উপস্থিতিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক,এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক,আবু বকর ছিদ্দিক মিল্টন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি,মোঃ বেলায়েত হোসেন, সিনিয়র সহ সভাপতি সাবেক কমিশনার মোঃ সুরুজ মিয়া,সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী ,পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুল হক মনু, সদস্য সচিব আফজাল হোসেন, সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ,সফিকুর রহমান বাদল,
এরশাদ হোসেন,বাদশা মিয়া,৬নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ মাসুদুর রহমান, মনির হোসেন, আবুল বাসার, মোঃ ফারুক,
জাফর আহমেদ, বাবু,জাকির হোসেন, আনোয়ার হোসেন, রবিউল, মাহাবু,নুরে আলম সহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ফারুক, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণত সম্পাদক মোঃ আলমগীর হোসেন।

সভায় বক্তারা বলেন, যুবদল জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী থেকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে যাবে এবং কুমিল্লা ৯- লাকসাম মনোহরগঞ্জ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ আবুল কালাম সাহেব এর হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করে যাবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কা বিপুল ভোটে জয়লাভ করবেন ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category