• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

লাকসামে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৯৭ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

আবদুল জলিল লাকসাম কুমিল্লা প্রতিনিধি।।

১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে লাকসামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, লাকসাম।
অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহিদ হওয়া দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, স্বাধীনতার প্রাক্কালে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এ দেশের শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিকসহ বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়। তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। একটি গণতান্ত্রিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনে তাঁদের দেখানো পথ অনুসরণ করার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category