• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
Headline
How to Form the Most of Your web based playing Canada 2026 Journey মুরাদনগর ইউএনওকে মাধ্যমিক শিক্ষা পরিবারের বিদায় সংবর্ধনা মুরাদনগরের মুগসাইর গ্রামের উন্নয়ন ও মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক মুরাদনগরের খুরুইল গ্রামে বায়তুল ফালাহ্ জামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান মুরাদনগরে ঝড়ে নিহত পরিবারকে অনুদান দিলেন ইউএনও মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত করেছে  প্রশাসন মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’

শাঁখা-সিঁদুর পরে পূজামন্ডপে গিয়ে সোনার চেইন ছিনতাই: ৩ মুসলিম নারী আটক

Reporter Name / ৬৩৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

শাঁখা-সিঁদুর পরে পূজামন্ডপে গিয়ে অভিনব সব কৌশল অবলম্বন করে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারী চক্রের ৩ মুসলিম নারী সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের সিদ্বেস্বরী মন্দিরে এ ঘটনা ঘটে। এসময় তাদের কাছ থেকে বেশকিছু চা ল্যকর তথ্য পেয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত নারী ছিনতাইকারীরা হলো, বি-বাড়িয়া জেলার নাছিরনগর থানার ধরমন্ডল গ্রামের মোঃ বাসির মিয়ার স্ত্রী কাজলী (৩৩), একই গ্রামের ছোট্টু মিয়ার স্ত্রী বানু বেগম (৩৯) ও হবিগঞ্জ জেলার লাখাই থানার গনিপুর গ্রামের গাজী মিয়ার স্ত্রী সোমা আক্তার (৩০)।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আন্দিকোট সিদ্বেস্বরী মন্দিরে পূজা শুরুর আগেই সেখানকার মন্দির কমিটির লোকজনের মাধ্যমে এলাকায় সচেতনতা মূলক মাইকিং করানো হয়েছে। সেখানে বলা হয়েছিলো মন্দিরে পূজা চলাকালীন সময় অন্য ধর্মের লোকজন যেন প্রবেশ না করে। সম্ভবত এ বিষয়টি ওই চক্রের সদস্যরা টের পেয়ে গিয়েছিলো। তাই অভিনব কৌশল অবলম্বন করে তারা মুসলিম হয়েও হাতে শাঁখা ও মাথায় সিঁদুর দিয়ে পূজামÐপে প্রবেশ করে। পূজা চলাকালীন সময়ের এক পর্যায়ে সেখানে আসা ৫ জন সনাতন ধর্মাবলম্বী নারী দাবি করে তাদের গলায় থাকা সোনার চেইন চুরি হয়ে গেছে। তখন সেখানে দায়িত্বে থাকা কমিটির লোকজন সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন নারীকে সন্দেহ হলে বাঙ্গরা বাজার থানায় খবর দেয়। সেখানে গিয়ে তাদেরকে আটক করে প্রাথমিক সিজ্ঞাসাবাদে জানা যায় তারা সবাই মুসলিম। পরে নারী পুলিশ সদস্য দিয়ে তাদের তল্লাশি করে একটি ছেড়া সোনার চেইন ও কিছু নগদ টাকা পাওয়া যায়। একপর্যায় তারা চুরির বিষয়টি স্বীকার করে বলে পূজামÐপে তাদেরকে ছাড়াও আরো দুই গ্রুপে ৭-৮ জন সদস্য সেখানে এসেছিলো বাকি সোনার চেইন তাদের কাছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত নামা পলাতক আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category