• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শেরপুরে পানিতে ডুবে প্রতিবন্ধির মৃত্যু

Reporter Name / ৫৮৪ Time View
Update : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরের শ্যামনগর গ্রামে মৃগি রোগি প্রতিবন্ধি রুবিনা খাতুন (১৯) গতকাল শুক্রবার দুপুরে জমির পানিতে ডুবে মারা গেছে।
জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামের মহর আলীর মেয়ে মৃগি রোগি প্রতিবন্ধি রুবিনা খাতুন গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে জমিতে ঘুরতে যায়। সেখানে তার মৃগি রোগ দেখা দেয়। এতে সে জমির ভিতরে পানিতে পড়ে গিয়ে মারা যায়।
এ ব্যাপারে বিশালপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম।
এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত সনাতন চন্দ্র সরকার বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category